History and Evolution on Localization in the Rohingya Response

0

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রেজাউল করিম চৌধুরী রোহিঙ্গা মানবিক সাড়াদান কার্যক্রমে স্থানীয়করণের ইতিহাস ও বিবর্তন এই প্রতিবেদনে তুলে ধরেছেন । তিনি ২০১৭ সালের শুরু থেকে রোহিঙ্গা মানবিক সাড়াদান কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং কিভাবে স্থানীয়করণ বাস্তবায়ন করা যায় তা নিয়ে কাজ করেছেন। এই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও স্থানীয় এনজিওগুলো মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয়করণের অঙ্গীকার থাকলেও বাস্তবে স্থানীয় সংগঠনগুলোর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, সরাসরি অর্থায়ন ও ন্যায্য অংশীদারত্ব এখনও সীমিত। ২০২০ সালে প্রণীত স্থানীয়করণ রোডম্যাপে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, সক্ষমতা বৃদ্ধি, সমতাভিত্তিক অংশীদারত্ব এবং অর্থায়নের সুষম বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তা এখনো বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থায়ন সংকটের প্রেক্ষাপটে রোডম্যাপের সুপারিশ বাস্তবায়ন এবং স্থানীয় সংগঠনগুলোর কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা আরও জরুরি। এটি শুধু নীতিগত অঙ্গীকার নয়, বাস্তব পরিবর্তনের বিষয়। Download the full report click here