২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হলেও অর্থায়ন, নেতৃত্ব ও অংশীদারত্বে স্থানীয় সংস্থাগুলোর অংশগ্রহণ এখনও সীমিত। কোস্ট ফাউন্ডেশন এবং সিসিএনএফ রোহিঙ্গা সংকটে সহায়তার স্থানীয়করণের বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। এই গবেষণায় দেখা যায়, ২০২৬ যৌথ সাড়াদান পরিকল্পনার (JRP) আওতায় ৮৭.৯৬% তহবিলের নেতৃত্বে আছে জাতিসংঘের সংস্থা, ৭.৭৮% আন্তর্জাতিক এনজিও এবং ৪.২৬% জাতীয় এনজিও; স্থানীয় এনজিওর কেউ আবেদনকারী হিসেবে রাখা হয়নি। ২০২৫ সালের জুন–আগস্টে RRRC অনুমোদিত ৬৩টি প্রকল্প বাস্তবায়নের অনুমতির মধ্যে জাতীয় এনজিও পেয়েছে ৩২টি (৫০.৮%), আন্তর্জাতিক এনজিও ২৮টি (৪৪.৪%) এবং স্থানীয় এনজিও মাত্র ৩টি (৪.৮%)। জাতিসংঘের সমন্বয় কাঠামোয় প্রতিনিধিত্ব ৫৩.৮% হলেও আটটি প্রধান সেক্টরের কোনোটির নেতৃত্বে স্থানীয় এনজিও নেই। এই গবেষণায় স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করা, স্থানীয় এনজিওকে সরাসরি অর্থায়ন বৃদ্ধি করা, ন্যায়সংগত অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের সুপারিশ করা হয়েছে। Download the full report click here
Home COAST e Publication রোহিঙ্গা সাড়াদান কার্যক্রমের পুনর্বিন্যাস: রোহিঙ্গা প্রেক্ষাপটে স্থানীয়করণের অগ্রগতির মূল্যায়ন: গবেষনা প্রতিবেদন ২০২৬




